মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬২৭ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

‘জেনেশুনেই করেছি বিষপান’: গয়েশ্বর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ৪:৪

শেয়ার করুনঃ
 ‘জেনেশুনেই করেছি বিষপান’: গয়েশ্বর

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা সত্ত্বেও আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে ‘জেনেশুনে বিষপান’র সঙ্গে তুলনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, জনগণ ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের না, সারা দেশের মানুষের আস্থা নেই। তারপরও আমরা জেনেশুনেই বিষপান করছি, আপনাদের মুখ রক্ষা করার জন্য।

রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের গয়েশ্বর এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের নিয়ে সেখানে যান তিনি।

সিটি নির্বাচনে অংশ নেয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে গয়েশ্বর বলেন, আমরা নির্বাচনে গেলেও সমালোচনা হয়, আবার না গেলেও সমালোচনা হয়। তাই সবাই অপেক্ষা করেন নির্বাচন কমিশনের শেষ পদক্ষেপের জন্য। আর একটা সময় আসবে যখন এ নির্বাচন কমিশনের দিক থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, তখন আমরাও মুখ ফিরিয়ে নেব এবং কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।

আরও

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান
সিটি নির্বাচনের আবহাওয়া কেমন দেখছেন জানতে চাইলে গয়েশ্বর বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কোনো আবহাওয়া তৈরি হয়নি। ফরম বিক্রি, জমা দেয়ার জন্য বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটা আবহাওয়া তৈরি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ ফিরে আসেনি। কারণ যেহেতু জনগণ ভোট দিতে পারে না, সেই কারণে কোনো নির্বাচনে তাদের আগ্রহ দেখা যায় না। জনগণের মধ্যে যদি কোনো আগ্রহ না থাকে, তাহলে সেই নির্বাচন আর নির্বাচন হয় না।

নির্বাচন থেকে বিএনপির প্রত্যাশা কী এমন প্রশ্নের উত্তরে গয়েশ্বর বলেন, আমরা নিকট অতীতে যা দেখেছি, তার প্রতিচ্ছবি দেখব। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেবে- সেটা আশা করা যাচ্ছে না। তাহলে কেন বিএনপি নির্বাচনে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনাদের (গণমাধ্যম) মনতুষ্টির জন্য নির্বাচনে যাচ্ছি। আমরা না গেলে আপনারাই অনেক কথা বলবেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ইভিএম প্রসঙ্গে গয়েশ্বর বলেন, সাধারণ মানুষ ও ভোটারদের ইভিএমের প্রতি কোনো আগ্রহ নেই। কারণ তথ্যপ্রযুক্তির বিষয়ে মানুষের ধারণা নেই। প্রধান নির্বাচন কমিশনার জেদ করেছেন জনগণকে ইভিএম গেলাবেন। জনগণের বাইরে যখন নির্বাচন কমিশন কোনো কিছু জেদ করে চাপিয়ে দেয়, তখন বুঝতে হবে এ ইভিএমেরে পেছনে অনেক রহস্য আছে।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবারের সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এটাকে তো নির্বাচন কমিশনই বলা যায় না। এটা হল সরকারের ইচ্ছা বাস্তবায়নের একটি প্রতিষ্ঠান। তাই এটাকে নির্বাচন কমিশন বলা হলে নির্বাচন কমিশনের প্রতি বিদ্রুপ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।

আরও

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

শবে বরাতে মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

শবে বরাতে মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগকে আইনি কাঠামোর আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। একটি নির্বাচনী জনসংযোগমূলক ভিডিওতে মো. তারেক রহমান দাবি করেন, ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে, যা যথাযথ তদন্ত ও

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় তিনি বলেন, “ঢাকাসহ পুরো দেশের গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। কিছু মহল নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে।” তারেক রহমান বলেন,

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সাধ্য ও ক্ষমতার বাইরে যায়—এমন কোনো প্রতিশ্রুতি বিএনপি দিতে চায় না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের বাস্তব সক্ষমতার মধ্যেই রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জিতলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে নিয়োগ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের বাড্ডায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি। সভায় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বাধা দিতে কেউ পারবে না। দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। তবে অতীতের নেতৃত্বে