বুধবার, ১৮ মার্চ, ২০২৬৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুলাই ২০১৯, ১৯:৫৪

শেয়ার করুনঃ
চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধরা

ছাত্রদলের চলমান সঙ্কট নিরসন দুই এক দিনের মধ্যে হবে বলে মনে করছে বিএনপি হাইকমান্ড। তবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধরা। দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলে ছাড় না দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনে ১৫ জুলাই কাউন্সিলের ডেডলাইন ধরে বিএনপি যে তফসিল ঘোষণা করে তা প্রত্যাখ্যান করে ছাত্রদলের একাংশ দলীয় কার্যালয় অবরুদ্ধ এবং বেশ কয়েকদিন বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী এক ডজন নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েও শেষ রক্ষা করতে পারেনি বিএনপি। ফলে কাউন্সিল কার্যক্রম স্থগিত করে তাদের সঙ্গে আলোচনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়কে দায়িত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সোমবার (৮ জুলাই) চূড়ান্ত বৈঠক হবে বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের ইতিবাচক সমাধান হতে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে ছাত্রদলের বিক্ষুব্ধদের প্রস্তাবনা সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। এ লক্ষ্যে সোমবার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের নিয়ে গঠিত সার্চ কমিটির বৈঠক হবে। তবে এ ক্ষেত্রে ২০০০ সালের এসএসসি ধরে ছাত্রদলের নতুন কমিটি গঠনে দলের আগের সিদ্ধান্ত বহাল থাকবে। আর বিক্ষুব্ধদের আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিল কার্যক্রম স্থগিত থাকায় পুনঃতফসিল ঘোষণা হবে। সে ক্ষেত্রে ১৫ জুলাই কাউন্সিলের তারিখও পেছানো হবে। রোববার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা দেন। বৈঠকে স্কাইপিতে যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠকে ছাত্রদলের বহিষ্কৃত ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও ইতিবাচক নির্দেশনা দেন তিনি।

ছাত্রদলের সংকট নিরসনে গত ২৯ জুন অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে দায়িত্ব দেন তারেক রহমান। পরে তাদের সঙ্গে দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকেও যুক্ত করা হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাত্রদলের বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সংকট নিরসনে সর্বশেষ বিকল্প হিসেবে তাদের দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দেয় বিক্ষুব্ধরা। যারা ছাত্রদলের নতুন কমিটি গঠনে নির্বাচনের তফসিল ঠিক রেখে কাউন্সিলের কার্যক্রম শেষ করবে। এ ক্ষেত্রে বিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে যারা বিএনপির নির্বাহী কমিটিতে আছেন (রাজীব আহসান, মামুনুর রশিদ মামুন ও আকরামুল হাসান) তাদের কমিটিতে রাখা হবে না। দায়িত্বপ্রাপ্ত নেতারা বিক্ষুব্ধদের সেই প্রস্তাবনা তারেক রহমানের কাছে পাঠায়। তবে এ ক্ষেত্রে বিএনপি ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতাদের যোগ্যতা অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার বিকল্প প্রস্তাবও বিবেচনায় রাখে। এমন প্রেক্ষাপটে সার্চ কমিটির সঙ্গে তারেক রহমানের এ বৈঠক হয়। বৈঠকে সাবেক ছাত্রনেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

এদিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে রুদ্ধদার বৈঠক করেছে। সূত্র জানায়, তারা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হলেও আবারো কঠোর কর্মসূচির কথা ভাবছেন তারা। বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের মধ্যে একজন বায়েজিদ আরেফিন বলেন, আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি হাইকমান্ড আমাদের আবেদন বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, ‘আমরা সমাধানের দ্বারপ্রান্তে রয়েছি। আশা করছি দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

কুয়াকাটায় ৪ হাজার নারীর মাঝে ঈদের উপহার শাড়ী বিতরণ

কুয়াকাটায় ৪ হাজার নারীর মাঝে ঈদের উপহার শাড়ী বিতরণ

হাতিয়ায় ইউএনওর ভিডিও বিতর্ক, হানিট্র্যাপ সন্দেহে বাড়ছে জল্পনা

হাতিয়ায় ইউএনওর ভিডিও বিতর্ক, হানিট্র্যাপ সন্দেহে বাড়ছে জল্পনা

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ঈদের পথে মাইক্রোবাসে বিস্ফোরণ, প্রাণ গেল তিনজন

ঈদের পথে মাইক্রোবাসে বিস্ফোরণ, প্রাণ গেল তিনজন

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।” মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে এ সংকটের সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর