মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

বিএনপি ছাড়ছে গণফোরাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ২০:৫৫

শেয়ার করুনঃ
বিএনপি ছাড়ছে গণফোরাম

হুট করে সংসদে যোগদানের সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানের ওপর অসন্তুষ্ট দল ও জোটের অনেক নেতা। সমালোচনা হচ্ছে দলের ভেতরে ও বাইরে। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিক নেতারাও বিএনপির সংসদে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। এ শপথকে কেন্দ্র করেই  গণফোরাম এবং ঐক্যফ্রন্টের ভেতর সংকট ঘনীভূত হয়। এর ফলেই ভাঙছে গণফোরাম ও ২০ দল। ইতিমধ্যে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সোমবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমার দল ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল। পরে পার্থ জোট ছাড়ার যুক্তি তুলে ধরে সংবাদমাধ্যমে একটি বিবৃতিও পাঠিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ২০ দলীয় জোট স্থবির হয়ে যায় এবং রাজনীতি ঐক্যফ্রন্টমুখী হয়ে পড়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে বিএনপি বাদে ২০ দলের অন্য কারও সম্পৃক্ততা ছিল না। তবে শুধুমাত্র সংহতি ও সহমত পোষণের জন্যই ২০ দলের সভা ডাকা হতো। পার্থের অভিযোগ, ঐক্যফ্রন্ট ও বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে সংসদে যাবে না বলেছিল। কিন্তু, তারা শেষ মুহূর্তে শপথ নিয়ে সংসদে যোগ দেয়। এতে আমরা অবাক হয়েছি।বিজেপি মনে করে, শপথ গ্রহণের মাধ্যমে ঐক্যফ্রন্ট ও বিএনপি ৩০ ডিসেম্বরের ‘প্রহসনের’ নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে। আর এ কারণগুলো দেখিয়েই ২০ দলের রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা জানালেন পার্থ।

এদিকে মোকাব্বির খানের শপথ দিয়ে টানাপোড়েন চলছে গণফোরামে।  শপথ নেয়ার পর মোকাব্বির খানকে ধমক দিয়ে চেম্বার থেকে বের করে দেয়া হলেও নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। তাকে সভাপতি পরিষদের সদস্য করা হয়েছে। অনেকেই মনে করছেন, মোকাব্বির খানকে ধমকের বিষয়টি ছিল আইওয়াশ। গণফোরামের এমন সিদ্ধান্তে দলটির ভেতরেও শুরু হয়েছে অস্থিরতা। অনেকেই দল থেকে পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। শপথের বিপক্ষে কঠোর অবস্থানে থাকায় অনেক নেতা তিরস্কৃত হচ্ছেন। ফ্রন্টের শরিক গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু দলীয় পদ হারিয়েছে বলেও গুঞ্জন রয়েছে। মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও

সাত দফা দাবি আদায়ে ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

সাত দফা দাবি আদায়ে ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

ফলে দলটিতে ভাঙনের সুর বেজে উঠেছে। যার ফলশ্রুতিতে ‘তৃণমূল গণফোরাম’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছেন পদ বঞ্চিত একাধিক কেন্দ্রীয় নেতা। যার অগ্রভাগে রয়েছেন গণফোরামের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। দীর্ঘদিন ধরে গণফোরামের সাধারণ সম্পাদকের পদে থাকা মোস্তফা মহসীন মন্টুর জায়গা হয়েছে কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সদস্য পদে। তবে দলটির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিককে কোনো পদে রাখা হয়নি। এদিকে পদ বঞ্চিত ও কাঙ্খিত পদ না পাওয়া নিয়ে গণফোরামে তৈরি হয়েছে অস্বস্তি। তাই সাবেক সাধারণ সম্পাদকের পদে থাকা মোস্তফা মহসীন মন্টু ও সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক গণফোরামে থাকছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ইরান গণমাধ্যমকে বলেছেন, কিছুক্ষণের মধ্যে লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো। আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার জন্য বিএনপিকে আল্টিমেটাম দেবো।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ বিষয়ে বিস্তারিত জানান। তাঁর দাবি, শেখ হাসিনা আগামী বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। মুখপাত্র জানান, ২০২৪

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহ ছাড়তে পারেননি শেখ হাসিনা। এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাঁকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক ক্রিকেটার ও নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন স্তরে এখনো গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এসব শক্তির মদদে গত তিন-চার দিনে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা