শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

নারী আস‌নের ফরম বি‌ক্রি থে‌কে আ.লীগের আয় সাড়ে ৪‌ কো‌টি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮

শেয়ার করুনঃ
নারী আস‌নের ফরম বি‌ক্রি থে‌কে আ.লীগের আয় সাড়ে ৪‌ কো‌টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে চারদিনে ১৫১০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে শেষ দিন শুক্রবার ফরম কিনেছেন ১২৪ জন প্রার্থী। ৪৩টি আসন ধরে হিসেব করলে প্রতিটির বিপরীতে প্রার্থী সংখ্যা প্রায় ৩৫ জন। এদিকে চারদিনে ফরম জমা পড়েছে ১৪১৫টি। ফরম জমা দেয়া যাবে শনিবার পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নেয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী এই খাত থেকে দলটির চার কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দু’দিনে বিক্রি হয় ১০৬০টি। বিক্রির তৃতীয় দিন বৃহস্পতিবার ৩২৬টি এবং চতুর্থ ও শেষ দিন ১২৪টি ফরম বিক্রি হয়। চারদিন মোট বিক্রি হয়েছে ১৫১০টি ফরম। আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে দলীয় নেত্রীদের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, হিজড়া, দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারী আসনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন।

মনোনয়ন প্রত্যাশী তারকাদের বিষয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচন সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। তাদেরও মূল্যায়ন করতে হবে।সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের জন্য ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পাবে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। সে অনুযায়ী এ প্রাপ্ত আসনের হিসাবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি চারটি, জাতীয় ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্য দল মিলে দুটি আসন পাবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এ অবস্থায় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাওয়ার সুযোগ পাচ্ছে দলটি। বিষয়টি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে এবং দলীয় মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান