
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৩:২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা ও রক্তমূল্য দিতে হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশের নির্বিচার গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহিদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। কয়েক হাজার মানুষ হাত, পা কিংবা চোখ হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
