শনিবার, ২২ আগস্ট, ২০২৬৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

শিশু ও প্রবীণদের বিনা পয়সায় চিকিৎসার অঙ্গীকার জামায়াত আমিরের

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬

শেয়ার করুনঃ
শিশু ও প্রবীণদের বিনা পয়সায় চিকিৎসার অঙ্গীকার জামায়াত আমিরের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শিশু ও প্রবীণদের জন্য বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় গোর-এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এবং ৬০ থেকে ৬৫ বছর বয়সী প্রবীণদের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, যারা নিজেদের চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম, তারা তা নিজেরাই করবেন। তবে যারা সক্ষম নন, রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব নেবে। এই ব্যয় জনগণের দেওয়া ভ্যাট, ট্যাক্স ও কর থেকেই বহন করা হবে বলে তিনি জানান।

দিনাজপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হলেও প্রাচীন পৌরসভা হওয়া সত্ত্বেও দিনাজপুরকে সেই মর্যাদা দেওয়া হয়নি। দিনাজপুরবাসীর সঙ্গে সৎভাইয়ের মতো আচরণ করা হয়েছে উল্লেখ করে তিনি দৃঢ়ভাবে বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে।

আরও

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী
ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব”—এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কেউ যদি অন্যের ভোট দিতে চায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, অনেক জেলায় গ্যাস সুবিধা থাকলেও দিনাজপুর তা থেকে বঞ্চিত। কয়লার সন্ধান মিললেও গ্যাস নিয়ে কোনো বৈজ্ঞানিক জরিপ হয়নি। কৃষি প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক যন্ত্রপাতির অভাবে এই অঞ্চলের কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করেও ন্যায্যমূল্য পান না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ক্ষমতায় গেলে আম, লিচু, টমেটোসহ কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের ঘোষণা দেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চল কৃষির রাজধানীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতে_ইসলামীত্রয়োদশ_সংসদ_নির্বাচন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরে ফুটপাতেও চাঁদাবাজি হয়—এটি লজ্জার। জামায়াত কখনো চাঁদাবাজি বা দুর্নীতি করবে না এবং কাউকে করতেও দেবে না বলে তিনি স্পষ্ট করেন।

আরও

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী
নারী নিরাপত্তা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘরে-বাইরে সর্বত্র নিরাপদ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নেতৃত্ব প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক

সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়, চুরির তথ্য

সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়, চুরির তথ্য

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

রামুতে চলন্ত আইকন বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে চলন্ত আইকন বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

এ সম্পর্কিত আরও পড়ুন

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়

সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে কয়েকজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। সম্ভাব্য রদবদলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুযায়ী রুহুল কবীর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করে। বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা

দল ছাড়ার ক্ষণে অশ্রুসিক্ত ফখরুল, বঙ্গভবনের পথে নতুন অধ্যায়

দল ছাড়ার ক্ষণে অশ্রুসিক্ত ফখরুল, বঙ্গভবনের পথে নতুন অধ্যায়

দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান লিখে সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, প্রিয় নেতৃবৃন্দের কাছ থেকে তাঁর সর্বশেষ বিদায় নেওয়ার সময়

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে: গোলাম পরওয়ার

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে: গোলাম পরওয়ার

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে এবং এর পরিণতিও সেদিকেই যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সময়ক্ষেপণ, নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা এবং বাস্তব ফলাফলের ঘাটতি স্পষ্ট হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য সরকার দেখাতে পারেনি। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘সরকারের ছয় মাসের মূল্যায়ন’ নিয়ে আয়োজিত সংবাদ