রবিবার, ২১ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

মনোনয়ন বিভেদ নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন ফখরুল

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

শেয়ার করুনঃ
মনোনয়ন বিভেদ নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর অতীতের মতো আওয়ামী আমলের নির্বাচন নয়; এবার ভোট হবে নিরপেক্ষ। জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পারলেই বিজয় নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সামনে বড় সুযোগ এসেছে—এই নির্বাচন দেশের জন্য প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের পথ খুলে দেবে। তবে এটি সবচেয়ে কঠিন লড়াইও বটে। “পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়ী করার লড়াই এবার,” মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুন একটি দলের জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু বাস্তবে দেশের বড় বড় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পেছনে বিএনপির অবদানই বেশি। দেশের যা কিছু ভালো অর্জন, তা বিএনপির হাত ধরেই এসেছে বলেও দাবি করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশ ফিরে আসবেন। ১৯৭১-এর প্রজন্মকে যারা ‘নিকৃষ্ট’ বলে, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে— তাদের রুখে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “কে নমিনেশন পেল বা পেল না—এ নিয়ে বিভক্তির সুযোগ নেই। বিএনপিকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে।”

নিরপেক্ষ_নির্বাচনঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক নিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা। দলটি আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় লাভ করে। সেই অভিজ্ঞতার পর এখন এনসিপি সারাদেশে সংগঠন বিস্তারে মনোযোগ

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে এ বিক্ষোভ ও হামলা চালান বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা

সর্বশেষ সংবাদ

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু