
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এখন বাংলাদেশের প্রতিটি স্তরে গভীরভাবে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনকে দমবন্ধ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। তাঁর মতে, জনগণ যদি দায়িত্ব দেয়, বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াইয়ে নামবে।
