বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে একটি রাজনৈতিক দল: সালাহউদ্দিন

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৩০

শেয়ার করুনঃ
জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে একটি রাজনৈতিক দল: সালাহউদ্দিন

জুলাই সনদ নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহ দেখাচ্ছে। তবে তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে, যা নিয়ে আলোচনার সুযোগ আছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হবে এবং সব দলকে নিয়ে ঐক্যমত্য গড়ে তোলা সম্ভব হবে।

বিএনপি নেতা আরও বলেন, বুধবার একটি দল অভিযোগ করেছে যে, বিএনপি নাকি চাপে পড়ে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছে। কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট—জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এভাবে জনগণের মতামত যাচাই করাই হবে গণতান্ত্রিক পথ।

আরও

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রজ্ঞাপন জারি করে জুলাই সনদকে আইনি কাঠামো দিতে পারেন। সব সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে এবং আইনসম্মতভাবে। এতে ভবিষ্যতে কেউ এই সনদকে বাতিল করার দাবি তুলতে পারবে না। এজন্য সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, চব্বিশোত্তর বাংলাদেশ হবে নতুন প্রজন্মনির্ভর। পরিবর্তনের মূল চেতনা হতে হবে মেধা, জ্ঞান ও প্রযুক্তি। সমাজের সব স্তরে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র। তাই খাতভিত্তিক গবেষণা ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। কর্মমুখী শিক্ষা ও সময়োপযোগী কারিকুলাম নির্ধারণ এখন সময়ের দাবি।

তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যার কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আত্মনির্ভরশীল হতে হবে, নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল পরিবর্তনের, যা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

সালাহউদ্দিনজুলাই সনদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

শেষে তিনি বলেন, যত সংস্কারই করা হোক না কেন, মানসিক সংস্কার আগে আনতে হবে। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ এনসিপি সংঘর্ষ

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ এনসিপি সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। স্থানীয় সূত্রের তথ্যমতে, আহত পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। ওই অভিযানেই সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’ তাঁর এই বক্তব্যে দেশের

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, বুধবার

সর্বশেষ সংবাদ

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন