বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

খালেদা জিয়ার আগামী নির্বাচনের ভূমিকা কি হবে জানলেন : তারেক রহমান

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৬:২২

শেয়ার করুনঃ
খালেদা জিয়ার আগামী নির্বাচনের ভূমিকা কি হবে জানলেন : তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের বিষয়টি তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারের প্রথম পর্ব ওইদিনই প্রকাশ করা হয়।

তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রতিটি আন্দোলনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বৈরাচারের চাপ, কারাভোগ কিংবা রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি আপোষ করেননি। কিন্তু আজ তিনি অসুস্থ, যা একদিনে ঘটেনি। মিথ্যা মামলায় জড়িয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।

তিনি বলেন, “আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, আর বেরিয়ে এসেছেন অসুস্থ হয়ে। তাকে যথাযথ চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। তবুও যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এত বড় অবদান রেখেছেন, আমি বিশ্বাস করি আসন্ন নির্বাচনে যদি তার শারীরিক অবস্থা অনুমতি দেয়, তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

আরও

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে জিয়া পরিবারের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি কখনো পরিবারকেন্দ্রিক নয়, এটি মানুষের সমর্থনের ওপর নির্ভর করে। যেমন একজন চিকিৎসকের সন্তান চিকিৎসক হলে সে ভালোও করতে পারে, আবার নাও পারে। তেমনি একজন রাজনীতিবিদের সন্তান রাজনীতিতে এলে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।

তিনি বলেন, “বাংলাদেশের মতো দেশে রাজনীতি করতে গেলে নানা ধরনের নিপীড়ন ও হয়রানির শিকার হতে হয়। আমি নিজেও তা ভোগ করেছি। শারীরিক নির্যাতন, জেল-জুলুম, মিথ্যা অপপ্রচার—সবকিছুর ভেতর দিয়েই আমি গিয়েছি। আজও সেই নির্যাতনের চিহ্ন বহন করছি।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তারেক রহমান আরও বলেন, রাজনীতি পরিবারের উত্তরাধিকার দিয়ে হয় না, এটি মানুষের আস্থা ও সমর্থনের ভিত্তিতে টিকে থাকে। যে নেতা জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন, সংগঠনকে সুসংগঠিত রাখতে পারবেন, তিনিই সামনে এগিয়ে যাবেন।

তিনি বিশ্বাস করেন, সময় ও পরিস্থিতিই প্রমাণ করবে কে সত্যিকারের নেতৃত্ব দিতে সক্ষম। জনগণের ইচ্ছা ও প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নেতৃত্বই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

আরও

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

অন্যদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে এবং দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত তার স্বাস্থ্যের উন্নতি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

খালেদা জিয়াতারেক রহমানবিএনপিনির্বাচন ২০২৫
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এ সম্পর্কিত আরও পড়ুন

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে মন্তব্য করার পরই দলটির ভেতরে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে আলোচনা ও অসন্তোষের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

দেশে একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ