সোমবার, ১৮ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আন্তর্বর্তীকালেই সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১৮:২৪

শেয়ার করুনঃ
আন্তর্বর্তীকালেই সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুধু পরবর্তী সংসদের ওপর ছেড়ে দিলে চলবে না, বরং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করতে হবে। তিনি মনে করেন, এই সময়ই হলো দেশের রাজনৈতিক ভিত্তি পুনর্গঠনের প্রকৃত সুযোগ।

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা থাকবে। ইতিমধ্যে ‘জুলাই পদযাত্রা’ সম্পন্ন করেছি, যা দেশের মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছে। যারা এতে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি জানান, জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। এ দাবিকে ঘিরেই গঠিত হয়েছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে সনদের কিছু বিষয়ে এখনও ভিন্নমত রয়ে গেছে বলে জানান তিনি। তার ভাষায়, “যদিও বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। ঐকমত্য কমিশন এখনও এই বিষয়ে কিংবা সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কোনো দিকনির্দেশনা দেয়নি।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্য দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে।

জাতীয় নাগরিক পার্টিজুলাই সনদরাজনৈতিক সংস্কার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক এবং এই ভিত্তির ওপর পরবর্তী নির্বাচন ও সংসদ গঠিত হোক।”

তার মতে, অন্তর্বর্তী সরকারের আমল থেকেই জুলাই সনদের কার্যকারিতা শুরু হওয়া উচিত। তিনি বলেন, এ সময় যদি সংস্কার শুরু না হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক বার্তা বহন করবে। সঠিক দিকনির্দেশনায় সংস্কার শুরু হলে তা আগামী দিনের গণতন্ত্রকে আরও দৃঢ় করবে।

সর্বশেষ সংবাদ

মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, দীর্ঘ যাচাই-বাছাই ও রাজনৈতিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার। আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

বাংলাদেশ-ভারত সীমান্তে বারবার রক্তপাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, সীমান্তে মানুষ হত্যা আর কতদিন চলবে, এই রক্তপাত কবে বন্ধ হবে। রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন এবং

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে ডা. শফিকুর রহমান

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন,

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে ১৫ বিশিষ্ট ব্যক্তিকে। সদ্য চালু হওয়া এই পদক ঘিরে রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে