বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

নগর ভবনে তালা, ইশরাকের দাবিতে উত্তাল ঢাকা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৭:৬

শেয়ার করুনঃ
নগর ভবনে তালা, ইশরাকের দাবিতে উত্তাল ঢাকা
ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে ‘নগরবাসীর’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ নগর ভবনের সামনে জড়ো হন এবং সব গেটে তালা ঝুলিয়ে দেন।

এদিন দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডিএসসিসির কোনো কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। এমনকি নগর ভবনের ১২ তলায় অবস্থিত স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। অনেক কর্মকর্তা ও কর্মচারী বাইরে থেকে ফিরে যান, আর কেউ কেউ দিনের কাজই বাতিল করে দেন।

আন্দোলনকারীদের ব্যানারে লেখা ছিল, ‘নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’। ব্যানারসহ বিক্ষোভকারীদের উপস্থিতিতে নগর ভবনের সামনের রাস্তা ও আশপাশে যানজট সৃষ্টি হয়। সেবা নিতে আসা সাধারণ মানুষ হতাশ হয়ে ফিরে যান, কারণ তালা দেওয়ায় কেউই ভবনে ঢুকতে পারেননি।

আরও

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক বিক্ষোভকারী বলেন, আদালতের রায়, গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইশরাক হোসেনই ঢাকার দক্ষিণ অংশের নির্বাচিত মেয়র। অথচ তার শপথগ্রহণ নিয়ে অযথা টালবাহানা চলছে, যা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ আদালত বিএনপির নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার মেয়র হওয়া নিশ্চিত করে। তবুও এখন পর্যন্ত তার দায়িত্ব বুঝে নেওয়ার কোনো কার্যক্রম শুরু হয়নি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এই বিলম্বের প্রতিবাদেই নগরবাসী সরব হয়েছে বলে দাবি করছে বিক্ষোভকারীরা। তারা বলছে, “আমরা আর অপেক্ষা করব না, যতক্ষণ না ইশরাককে দায়িত্বে বসানো হচ্ছে, ততক্ষণ এই অবস্থান চলবে।”

এদিকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইশরাক হোসেনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনমেয়র পদঅবস্থান কর্মসূচিনগর ভবন অবরোধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

সংশ্লিষ্ট মহলের বক্তব্য না মিললেও আন্দোলনকারীরা অনড় অবস্থানে রয়েছেন। তারা বলছেন, “এই আন্দোলন কোনো দলীয় নয়, এটা ঢাকা শহরের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তার

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।” মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে এ সংকটের সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের