বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬২০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত সেই নারীর মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

শেয়ার করুনঃ
বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত সেই নারীর মৃত্যু

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।  

১২ জানুয়ারি তার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। ওই নারীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না। তিনি কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। একই সঙ্গে তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিলেন বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক কর্মকর্তা।  

আরও

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা রিজভীর

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা রিজভীর

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। প্রতিবছরই দেশে কয়েকজন রোগী এই ভাইরাসে আক্রান্ত হন। এটি শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও পাওয়া যায়। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আগে থেকেই ছিল। তাই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।  

তবে বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল থেরাপি বা প্রতিরোধমূলক ভ্যাকসিন নেই। আক্রান্তদের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। তাই ভাইরাসটির প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।  

আরও

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা
এইচএমপিভি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন। হাঁপানি, ক্রনিক পালমোনারি ডিজিজ বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিরা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।  

১২ জানুয়ারি সিডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী দেশগুলোতে এইচএমপিভির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনগণকে হাঁচি-কাশির সময় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ শ্বাসযন্ত্রের সমস্যা থেকে এই ভাইরাস গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে। গর্ভবতী নারী, শিশু এবং বয়স্করা ভাইরাসটির প্রভাবে বেশি আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  

স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, এইচএমপিভি নিয়ে আতঙ্ক না ছড়িয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া হলে ভাইরাসটির প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এ সম্পর্কিত আরও পড়ুন

মা-শিশুর চিকিৎসায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ২৪ লাখ ডলার

মা-শিশুর চিকিৎসায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ২৪ লাখ ডলার

মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার বা প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম ও উপকরণ পৌঁছে দেওয়া হবে। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

স্বাস্থ্য খাতে ১৩-১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

স্বাস্থ্য খাতে ১৩-১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট কমাতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ভাইরাসের ধরনে বড় পরিবর্তনের তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। বিগত চার বছর দেশে ডেন-২ ধরন বেশি সক্রিয় থাকলেও এবার ঢাকায় ডেন-৩ ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তনের কারণে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন ৭০৩ জন

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সরকার। চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়া নিয়মিত অভিযানে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং আরও ২০০টি ক্লিনিককে সংশোধনের জন্য

বাদ পড়া শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান

বাদ পড়া শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান

দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ