মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থীর ছড়াছড়ি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ২৩:৩৭

শেয়ার করুনঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থীর ছড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত হলেও। এবার দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের সব নেতা কর্মীরা বিভিন্ন সভায়  দাবী করে আসছেন  নৌকার প্রার্থী দেখতে চাই সরাইল-আশুগঞ্জ আসনে। এ আসনটি নিয়ে যত নির্বাচন এগিয়ে আসছে।আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বেড়েছে জল্পনা কল্পনা। নৌকা দিলে কে হবে নৌকার প্রার্থী? আলোচনা আছে, নৌকার প্রার্থী যেই হোক'নৌকা  দিলে সকলেই এক সাথে কাজ করবে।এমন কথা নেতাকর্মীদের মুখে মুখে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন। দুই  উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয় এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।

আরও

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নানা সভা- সমাবেশ, গনসংযোগ, দোয়া চেয়ে পোস্টার,ব্যানার ও  ফেস্টুন প্রচারণা চোখে পড়ছে। সেই সাথে প্রয়াত নেতাদের কবর জিয়ারতসহ এলাকায় সফর করে নিজের অবস্থান জানান দিচ্ছেন অনেকেই। অনেকেই দলের অবহেলিত, বঞ্চিত কর্মীদের খোঁজ খবরও নিচ্ছেন। জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হয়ে ওঠেন। 

প্রার্থী হতে এলাকায় জানান দিতে  ব্যস্ত হয়ে পড়েছেন তারা। নির্বাচনী তৎপরতায় বিএনপি নেতৃবৃন্দও কর্মব্যস্ত হয়ে পড়েছেন। উৎসবে শুভেচ্ছা বিনিয়ম ছাড়াও এলাকায় সফর বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থী ও নেতা কর্মীরা। অপর দিকে  ইসলামী  ঐক্যজোট তাদের কর্ম তৎপরতা শুরু করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-২আসনের  আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির ও ইসলামী ঐক্যজোট  মনোনয়ন প্রত্যাশীরা  মাঠে নেমেছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-২
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

এ আসনে ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ সংরক্ষিত নারী  সংসদ  সরাইল উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, তিনি এলাকার মানুষের মাঝে সরকারের উন্নয়ণ কর্মকান্ডের লিফলেট বিতরণ ও এলাকায় শুভেচ্ছা ব্যানার দিয়েছেন।  

তিনি বলেন,আমি বঙ্গবন্ধুর গড়া সংগঠন আওয়ামীলীগের রাজনীতি করি। সবসময়ই নির্বাচন করি দলের পক্ষে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে বিগত দিনেও কাজ করেছি ভবিষ্যতেও করব। আমাদের অভিবাবক দলের প্রধান যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নিয়ে স্থানীয় জনমানুষের কল্যাণে কাজ করে আসছি।সরাইল-আশুগঞ্জ এলাকার তৃণমূল নেতা কর্মীদের দীর্ঘদিনের দাবি  নৌকার প্রার্থী দেখতে চাই।

 জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী মন্টু  গনসংযোগ করছেন। তিনি এলাকায় নানা মানবিক উন্নয়নে সহায়তাসহ এলাকায় গণসংযোগ করে চলেছেন। তিনি এবার  এ আসনে দলীয় মনোনয়ন চাইবেন এটা পরিষ্কার। এ বিষয়ে তিনি বলেন,দল যাকেই নৌকা মনোনয়ন দিবেন তার পক্ষেই আমি কাজ করব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক  আমি বলেছি সরাইল আশুগঞ্জে নৌকা দেওয়ার জন্য। নেত্রী যাকে নৌকা দিবে আমরা সবাই মিলে নৌকার  কাজ করব। ইনশাল্লাহ সকল নেতাকর্মীদের হৃদয়ের চাওয়া এ আসনে নৌকার প্রার্থী দেখতে চাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এড. আশরাফ উদ্দিন মনতু এবার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলকায় নানা কাজে যুক্ত থেকে জনমানুষের মাঝে নিজেকে তুলে ধরছেন।তিনি বলেন, আওয়ামীলীগের রাজনীতি করি দলের প্রতি পূর্ন আস্থা রেখেই পথ চলি। যে দিন থেকে রাজনীতি শুরু করেছি সেদিন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি,মনে প্রানে ধারন করি এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। দ্বাদশ নির্বাচনে এ আসনে নৌকা মার্কা চাই। 

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সরাইল সদরের কৃতি সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী  শুভেচ্ছা জানিয়ে ব্যানার দিয়েছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ  আবু শামীম পেয়ার পলাশ সরাইল- আশুগঞ্জ আসনের বিভিন্ন এলাকা সফর করে নেতাকর্মী সমর্থকদের সাথে দেখা স্বাক্ষাত করেছেন। তিনি বলেন,আমার পিতা ছিলেন বঙ্গবন্ধুর একজন সহচর ও প্রিয় কর্মী। আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি।মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছি।

সাংবাদিক এমডি জালাল মিয়া, তিনি এলাকার মানুষের মাঝে সরকারের উন্নয়ণ কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। অপর দিকে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের তৃণমূল নেতা কর্মীদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন বিএনপির এ নেতা।জাতীয় পার্টি পক্ষ থেকে নিজকে জানান দিয়ে ব্যানার দিয়েছেন এড.আব্দুল হামিদ বাসানী এদিকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাম শুনা গেলেও মাঠে অনেকেরই দেখা মিলেনি। 

 তবে সরাইল- আশুগঞ্জ উভয় দলের বিভেদ ও কোন্দল থাকায় সাধারন জনগন থেকে শুরু করে নেতা কর্মীদের মধ্যে অনেকটাহতাশা লক্ষ্য করা যাচ্ছে। আ’লীগ,বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা স্ব-স্ব অবস্থান থেকে সামাজিক রাজনৈতিক, সেবামূলক বিভিন্ন কর্মকান্ডসহ ভোটারদের নিকট শুভেচ্ছা বিনিময় করছেন।

 নির্বাচনী এলাকায় বড় দু দল আওয়ামীলীগওবিএনপি একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-বর্তমান এমপি ও বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া, আওয়ামী লীগের মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, অ্যাডভোকেট  কামরুজ্জামান আনসারী, মোহাম্মদ হানিফ মুন্সী, 

বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন চাইবেন বলে এলাকায় আলোচনা আছে।শেখ মোহাম্মদ শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবদুর রহমান, আক্তার হোসেন, তরুণ দে, আহসান উদ্দিন খান শিপন, আবু আসিফ; জাতীয় পার্টির সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া,ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী; জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রাজ্জাক হোসেন।

সর্বশেষ সংবাদ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে ফেরার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি ভুক্তভোগী ও নির্যাতিত মানুষেরও নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায়

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’—এমন মন্তব্য করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং পশ্চিমা সমর্থন পাওয়ার প্রচেষ্টার সমালোচনা করে শুক্রবার ২ অক্টোবর ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাদানী তাঁর পোস্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে জামায়াতের একজন নারী নেত্রীর তুলনা করেন। তাঁর দাবি, আওয়ামী

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের অভিযোগ তুলে বিষয়টিকে ‘হা-ডু-ডু খেলা’ হিসেবে আখ্যায়িত করেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন,

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল