শনিবার, ১৫ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বরিশাল সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০:৩৪

শেয়ার করুনঃ
বরিশাল সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। শুক্রবার সকাল ১০টার দিকে প্রথমে মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। 

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টি মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রূপণ (টেবিল ঘড়ি), আলী হোসেন (হরিণ) ও আসাদুজ্জামান (হাতি)। রিটার্নিং অফিসার বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। 

আরও

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন ২১ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন ও কাউন্সিলর পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতীক প্রতীক বরাদ্দের পর সব প্রার্থী এবারের নির্বাচনে বিজয়ের প্রত্যাশা করছেন। ভোটের লড়াইয়ে জয়ী হলে বরিশালের উন্নয়নসহ নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলেন প্রার্থীরা। প্রায় সকল প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতীক পাওয়ার পর বিভিন্ন স্থানে কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা খন্ড খন্ড প্রচারণা শুরু করে। এছাড়া দুপুরের পর থেকেই যার যার প্রতীক নিয়ে নগরীতে শুরু হয়েছে মাইকিং। 

সিটি নির্বাচন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

এছাড়া শুক্রবার বেলা ১১টার পর নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর  পোস্টার লাগাতে দেখা গেছে তাদের কর্মীদের। তারা বলেন, রাজনৈতিক দলের প্রার্থীর ক্ষেত্রে দলীয় প্রতীক থাকায়, তাদের প্রতীক আগে থেকেই নির্ধারিত ছিল। তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন, প্রতীক বরাদ্দের পর এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়কে পোস্টার লাগানোর কাজটি শুরু করেছেন। তবে স্বতন্ত্র মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক শুক্রবার চুড়ান্ত হওয়ায়, তাদের প্রতীকসহ পোস্টার লাগাতে কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন স্ব-স্ব প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে মেয়র প্রার্থীরা প্রতীক পাওয়ার পার আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালনা কমিটি ও কর্মীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অপরদিকে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রধান জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে গৌরনদী পৌরসভা মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা শুরু হয় বিকাল ৪টায়। সেখানে সিটি নির্বাচনে নৌকার বিজয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন আবুল হাসানাত আবদুল্লাহ। তবে ওই সভায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত বা তার কোন প্রতিনিধি অংশগ্রহণ করেননি। 

বরিশাল সিটি করপোরেশনের ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬ ভোট কেন্দ্র ৮৯৩টি ভোট কক্ষ থাকবে।

এদিকে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দ্বিতীয় পর্যায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) তিনদিনের কারিগরি প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শেষ হয়।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি বলেন, প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ জন অংশ নিয়েছিলেন। প্রথম পর্যায়ে ৮৫ জনকে প্রশিক্ষণ দিয়েছিল জেলা নির্বাচন কমিশন। সব মিলিয়ে ১৩৬ জন প্রশিক্ষণার্থীকে ১২ জুনের নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম সুরক্ষায় ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্রের আন্দোলন এবং রাজনৈতিক নেতৃত্বের এক অনন্য অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগস্ট তাঁর ৮১তম জন্মবার্ষিকী স্মরণ করা হচ্ছে। তবে এবার এই দিনটি এসেছে গভীর শোকের আবহে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জলপাইগুড়িতে

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ তাঁর এই বক্তব্যের পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আলোচনা আরও জোরালো হয়েছে। এর

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর রুহুল কবির

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। দলের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন, আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি

সর্বশেষ সংবাদ

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ