বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বিসিসি: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, মেয়র পদে ৯জন সহ ১৯৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১:৩১

শেয়ার করুনঃ
বিসিসি: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, মেয়র পদে ৯জন সহ ১৯৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এছাড়া অন্যান্য প্রার্থীরা সিমিত আকারে জনসংযোগ করছেন। এদিকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কর্মীদের চাঙ্গা করতে দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বরিশালে আসছেন। অপরদিকে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ এ পর্যন্ত ১৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। 

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও তার সমর্থকরা ভোটের মাঠে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। সন্ধ্যা হলেই প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ভীর জমাচ্ছেন নেতাকর্মীরা। সেখানে প্রতিদিনই বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়া বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত, গণসংযোগ ও মতবিনিময় করছেন তিনি। বুধবার সকালের দিকে সিমিত কিছু গণসংযোগের পরে নগরীর বাজার রোডে হজরত খাজা মঈন উদ্দিন চিসতী (রঃ) মাদ্রাসায় বাদ জোহর এক নামাজে জানাযায় অংশ নেন এবং উপস্থিত ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে নগরীর আমতলা মোড় থেকে এক নম্বর সিএন্ডবি পোল হয়ে নবগ্রাম রোড-চৌমহনী পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এছাড়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে স্বামীর পক্ষে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশলবিনিময় অব্যাহত রেখেছেন নৌকার প্রার্থী খোকন সেরিনয়াবাতের সহধর্মীণী লুনা আবদুল্লাহ।

আরও

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

এদিকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কর্মীদের চাঙ্গা করতে দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্ন, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ আজ বৃহস্পতিবার বরিশালে আসছেন। হেলিকপ্টারযোগে বরিশাল বিমান বন্দরে পৌছার পর সেখানে এক কর্মী সমাবেশ ভাষন দেবেন দলের চেয়ারম্যান জিএম কাদের। পরে নেতৃবৃন্দ মহানগরীতে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের বাসভবনে এক দোয়া-মোনাজাতে অংশগ্রহণ শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে। এছাড়া জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস বুধবার নগরীর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তাপস বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উৎপাদনমুখি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। 

বিসিসি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না প্রধান বিরোধী দল বিএনপি। তবে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের পুত্র কামরুল আহসান রুপন। অবশ্য এখনো জনসংযোগ বা প্রচারণা শুরু করেননি তিনি। এছাড়া আসন্ন বরিশাল সিটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাকের পার্টি। দলের কেন্দ্রীয় নেতা ও মহানগর সভাপতি মিজানুর রহমান বাচ্চু মেয়র পদে জাকের পার্টির প্রার্থী হিসেব প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তে ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। অন্যান্য মেয়র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের কেউ এখনো প্রচার প্রচারণায় নামতে দেখা যায়নি।

আরও

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

অপরদিকে স্ব-শরীরে হাজির হয়ে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট আচরণ বিধি ভঙ্গের বিষয়ে প্রাপ্ত নোটিশের লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মোঃ ফয়জুল করীম। বুধবার সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মোঃ ফয়জুল করীমের হাজির হওয়ার কথা থাকলেও, তার মনোনিত প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত বক্তব্য নিয়ে হাজির হন। তবে প্রার্থী হাজির না হওয়ায় তার প্রতিনিধির নিকট থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেননি বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এরপর বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করে প্রাপ্ত নোটিশের ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, আমাদের ব্যাখ্যায় বা আমরা যে আর্জি পেশ করেছি তাতে নির্বাচন কর্মকর্তারা সন্তুষ্ট। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আচরণ বিধি ভঙ্গের বিষয়ে তলব করেছিলাম। প্রার্থী নিজে এসে ব্যাখ্যাটি লিখিত ও মৌখিকভাবে আমাদের দিয়েছেন। এই মুহুর্তে তার ব্যাখ্যাটি পর্যালোচনা করে আমাদের আইন, বিধিগুলো দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া কাউন্সিলর সাধারণ পদে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। 

৯ মেয়র প্রার্থীর মধ্যে দলীয়ভাবে জাতীয় পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাকেরপার্টির মনোনীত প্রার্থী আলহাজ মো. মিজানুর রহমান বাচ্চু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন, আলী হাওলাদার, লুৎফর কবির এবং সাংবাদিক মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

প্রসঙ্গত: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টন ও বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিরোধী দলের বক্তব্যের সময় কমিয়ে দিয়ে সরকারদলীয় সদস্যদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি। সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, রোববার রাতে অনুষ্ঠিত সংসদ

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দলের যুগ্ম