
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ২:৮

আলোচনা ও দোয়া মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বাংলাহিলি বাজার অস্থায় দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকরাম হোসেন মন্ডল, সিনিয়ার সহ সভাপতি শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, যুবদলের আহবায়ক সাহ আলম, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলে আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলে আহবায়ক রেজোয়ান প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন সহ ইউনিয়ন পর্যায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ সকল নিহত নেতাকর্মীদের সরনে। সকলের উপস্থিতে দোয়া খায়ের আয়োজন করেন, এতে দোয়া করেন হাফেজ মোঃ জয়নাল আবেদিন লিটন।
