
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১:১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডে গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল এর বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ মুসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি, নিজাম উদ্দিন শেখ।
বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আয়ুব আলী সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি প্রমুখ।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, মো. রুবেল শেখ,
জেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক সুলতান হোসেন লিখন, জেলা ছাত্রদলের সদস্য শাহ্ নেওয়াজ আবির ফিডেল, তানভীর ইসলাম নিবিড়, উজাচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন মৃধাসহ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ছাত্রদল, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারই জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছে। কিন্তু বর্তমান সরকার সে ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছেন। আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন অপবাদের বুলি ছুড়ছেন। কারন জিয়া পরিবারের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়। তাই তারা বিএনপি ও বিএনপি’র নেতাদের নামে কুৎসা রটিয়ে জনবিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। দেশের মানুষ এখন তাদের এসব মিথ্যা ভিত্তিহীন কথা বিশ্বাস করে না। দেশবাসী জানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজই হচ্ছে বিএনপির নামে কুৎসা রটানো। তাই আপনারা কোন ভয় করবেন না। সময় আসছে রুখে দাঁড়ানোর৷ পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।