
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১:১৬

টান টান উত্তেজনার পর অবশেষে শান্তিপূর্ন ভাবে থানা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (১লা সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিএনপি।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফির আলী ভুট্টো,গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনি সহ বিএনপি ও সহযোগহী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : বৃহস্পতিবার বিকাল চারটায় পাশাপাশি স্থানে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। রাজনৈতিক দুটি দলের এমন পাল্টাপাল্টি অনুষ্ঠানকে কেন্দ্র করে গাংনী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ন ভাবে বিএনপির কর্মসূচী শেষ হয়।