
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০:৬

মাদারীপুর কালকিনির সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি আ'লীগ নেতা নিহত মানিকের কবর জিয়ারত দোয়া ও মোনাজাত শেষে মানিকের শোকাহত পরিবারের পাশে দাড়ান।
আজ শুক্রবার সকালে নিহত মানিকের পরিবারে সদস্যদের দায়িত্ব নিয়ে আলীনগর ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে এমপি ন্যায় বিচারের লক্ষে বক্তব্য প্রধান করেন।
নিহত মানিক সরদারের রুহের মাগফেরাত কামনা করে বলেন, হত্যার সাথে জড়িত প্রকৃত খুনীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং আইন শৃংঙ্খলা বাহিনীকে সহায়তা করে এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টা দিকে মানিক সরদারকে দুষ্কৃতকারীরা কুপিয়ে হত্যা করে। নিহত মানিক সরদার কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ'লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার,কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,পৌরমেয়র এস এম হানিফ,উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক সরদার লোকমান হোসেন সহ উপজেলা আ'লীগের সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।