সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০:৩০

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত

ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুলতানি আমলের পুরনো ঢাকার ঈদ মিছিলের অনুসরণে এ আয়োজন করা হয়। সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রোববার রাত সাড়ে আটটায় শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।  

ঈদের আগের রাতকে আরও আনন্দময় করতে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয় ‘এক দুই সাড়ে তিন, রাত পোহালেই ঈদের দিন’, ‘সেমাই পায়েস ঝাল তবারক, ঈদ মোবারক ঈদ মোবারক’, ‘নতুন রাত, বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত’সহ নানা উৎসবমুখর শ্লোগান। মিছিলে অংশগ্রহণকারীদের আনন্দ-উল্লাসে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।  

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সদস্য মাহমুদুল হাসান নাঈম, তালামিযের শাহজাহান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ঈদের চাঁদ দেখার আনন্দ ভাগ করে নেওয়া এবং উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।  

আরও

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা
মিছিলে আরও উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হানসহ অনেকে।  

এবারের ঈদ আনন্দ মিছিলটি বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, ঈদ শুধু নামাজ পড়ে শেষ হয়ে যায় না, এটি সামাজিক উৎসবও। তাই এই ঐতিহ্যকে ধরে রাখা উচিত।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় এবার শ্রীমঙ্গলে বর্ণাঢ্য এই ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।  

স্থানীয়দের অনেকেই এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, পুরনো ঐতিহ্য পুনরুজ্জীবিত হওয়ায় তারা আনন্দিত। অনেকে এমন আয়োজন প্রতি বছর ধরে রাখার আহ্বান জানান।  

ঐতিহ্যবাহী ঈদ আনন্দ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী
ঈদের আগের রাতে এমন একটি আনন্দময় আয়োজন শ্রীমঙ্গলের ঈদ উদযাপনকে আরও রঙিন করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর। শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর তীরে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ চালকের নাম প্রিতম এরিক (পিতু)। তিনি দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা এবং টমাস এরিকের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ির দিকে