
প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ১৬:২২

আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬, ২টি উপজেলা ও ১০টি পৌরসভা উপ-নির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম নির্বাচন করা হয়। এছাড়াও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম নির্বাচন করা হয়। বাসস
কোনো ট্যাগ পাওয়া যায়নি