
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৩:৩৩

কসবা আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের আন্দোলন মুখী, মেধাবী সংঘঠকদের নিয়ে আহবায়ক কমিটি করায় সৌদি আরবস্থ আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা অনুস্টিত হয়েছে।সন্ধ্যায় আল জুবাইলে একটি হলরুমে আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপি সভাপতি আবুল খায়ের,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন শামিম,সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল।এসময় বক্তব্য রাখেন, আল জুবাইল প্রাদেশিক বিএনপি উপদেষ্টা মোবারক হোসেন তামেন,সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি ডালিম খান, যুগ্ম সম্পাদক জহির আহমেদ, আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের যুগ্ম আহবায়ক মো. মানিক,আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সাংগঠনিক সম্পাদক সুহেল নুর প্রমুখ।

বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া।বক্তারা বলেন, আখাউড়া কসবা উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার পর,কিছু লোক ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ভুইয়ার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেন।যা মোটেও দলের জন্য কল্যাণ কর নয়।