বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬৩০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

তিস্তার পানি দেয় না, টিকা দিচ্ছে, এত দরদ : রিজভী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০:৫

শেয়ার করুনঃ
তিস্তার পানি দেয় না, টিকা দিচ্ছে, এত দরদ : রিজভী

তিস্তার পানি না দিয়ে উপহার হিসেবে ভারত কেন বাংলাদেশকে নভেল করোনাভাইরাসের টিকা দিচ্ছে—এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের তো তিস্তার পানি দেয় না, ২০ লাখ ডোজ টিকা দিচ্ছে, এতই তাদের দরদ উথলে পড়ল।

এখানেই তো সন্দেহ রয়েছে। যারা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না, তারা করোনার টিকা দিবে আমাদের জন্য পরীক্ষা চালানোর জন্য? আমাদের তেলাপোকা বানানোর জন্য? আমাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করার জন্য?’

আরও

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

রাজধানীর তেজগাঁওয়ের ২৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গত ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত থেকে যে টিকা এসেছে, তা বাংলাদেশের মানু‌ষের ওপর প‌রীক্ষা চালা‌নোর জন‌্য এসে‌ছে। ওরা (ভারত) দেখবে এই ভ্যাকসিন নেওয়ার পরে মানুষ বাঁচে, না মরে, না অসুস্থ হয়। তারপর ভিআইপিরা নেবে। তারপরে ভারত নেবে। ভারত বলছে, তারা মার্চে এটার ট্রায়াল করবে।’

আরও

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রিজভী আরো বলেন, ‘কত বড় বিপজ্জনক ও সর্বনাশা খেলায় মেতেছে সরকার। বাংলাদেশের মানুষ অন্য দেশের গবেষণাগারের প্রাণী হিসেবে কাজ করবে? বাংলাদেশের মানুষ তেলাপোকায় পরিণত হয়েছে। গবেষণাগারে যেমন তেলাপোকাকে পরীক্ষা করা হয়, তেমনি বাংলাদেশের মানুষের উপর টিকা দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

যাতে আমরা তেলাপোকায় পরিণত না হই। সরকার নিজে ক্ষমতায় থাকার জন্য প্রভুরা যা বলছে তাই করছে। কই আমাদের তিস্তার পানি তো দেয় না। ২০ লাখ ডোজ দিল, তাদের দরদ এত উথলে গেছে? তিস্তায় পানি দেয় না, ভালো বন্ধু হলে তো  দিতেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার আরেকটি ভানুমতির খেল দেখাচ্ছে। সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে। ২০ লাখ লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দেবে। ভারত থেকে ভ্যাকসিন নিয়েছে। ভারতের হাইকমিশন বলছে, বাংলাদেশে আওয়ামী লীগই ভারতের বড় বন্ধু, অন্য কেউ না। যারা একটি দেশের একটি রাজনৈতিক দলকে বন্ধু মনে করে, তাদের দেওয়া ভ্যাকসিন যদি দেশের জনগণ নেয়, তাহলে মানুষ বাঁচবে কি বাঁচবে না, সেই গ্যারান্টি নাই।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রিজভী আরো বলেন, ‘সরকার বারবার বলছে ভ্যাকসিন ভিআইপিদের আগে দেওয়া হবে না। আগে দেওয়া হবে সাধারণ জনগণকে। প্রশ্ন হলো, ভিআইপিদের আগে দেওয়া হবে না কেন? আগে ভিআইপিদের দিন, তারা সুস্থ থাকুক, তারপর দেশের জনগণকে দিন। কিন্তু এখানেই রহস্য, সরকার সাধারণ জনগণকে আগে ভ্যাকসিন দিয়ে এর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করতে চায়। কারণ, দেশের মানুষের বাঁচা-মরা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।’

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা ভ্যাকসিন নেবে, তাদের একটি সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে। সেই সম্মতিপত্রে নিজের নাম, বাবা-মায়ের নাম-ঠিকানা থাকবে। বলা হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যদি কেউ অসুস্থ হয় বা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তাহলে সরকার দেখ‌বে। এখানেই তো সন্দেহ ঢুকে গেল।

এই যে সম্মতিপত্র, অঙ্গীকারনামা—এটা কেন? বিজ্ঞানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় যে এই টিকা সাধারণ মানুষকে দেওয়া যাবে, তাহলে অঙ্গীকারনামা কেন? এই যে অঙ্গীকারনামা, সম্মতিপত্র, এর থেকে প্রমাণিত হয়, ভারত থেকে যে টিকা আসছে তার মধ্যে সন্দেহ আছে। কারণ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ আগে টিকা নেবেন না। আগে দেওয়া হবে গরিব, সাধারণ জনগণকে।’

রিজভী আরো বলেন, ‘আমাদের মাথা ব্যথা, সর্দি, জ্বর হলে প্যারাসিটামল কিনি। কারণ জানি এই ওষুধটা খেলে আমাদের মাথা ব্যথা সারবে। তখন তো অঙ্গীকারনামা দেওয়া লাগে না, মুচলেকা দেওয়া লাগে না। করোনার টিকা নিতে এখন অঙ্গীকারনামা দিতে হবে কেন? এর কারণ হলো, ভারত থেকে যে টিকা আসছে, তা বাংলাদেশের মানুষের ওপর গবেষণা চালানোর জন্য।’

বিএনপির এই নেতা ব‌লেন, ‘সুস্থ নির্বাচনকে একেবারে পরপারে পাঠিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। আর এ কারণে যাদের আজ জনপ্রতিনিধি হওয়ার কথা, তারা জনপ্রতিনিধি নয়। যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যারা জনগণের শত্রু, তারাই প্রতিনিধিত্ব করছে। কেউ চেয়ারম্যান হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কেউ টাকা পাচার করছে, কেউ বা ক‌্যাসিনো বাণিজ্য করছে। এসব আমার কথা নয়, সংবাদমাধ্যমের কথা।’

রুহুল কবির রিজভী বলেন, ‘এ সরকার দিনের ভোট রাতে করেছে। যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের ক্ষমতায় বসিয়েছে। কিন্তু যারা (নিজ দল বিএনপির প্রতি ইঙ্গিত করে) জনগণকে ভালোবাসে, তারা এখনো জনগণের পাশে আছে। তারা ক্ষমতায় থাকুক আর না থাকুক, জনগণের দুঃখ-কষ্টে সবসময় পাশে আছে।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, তুরস্কে

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরসহ জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, আবরারকে হত্যার পর শিশির মনিরদের ভূমিকা কী ছিল এবং তারা কেন নীরব ছিলেন—এ প্রশ্ন রয়েছে। তার

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে ফেরার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট