

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ২২:৩৩

বাংলাদেশে স্বর্ণের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। প্রতিদিনই বাড়ছে এই মূল্যবান ধাতুর বাজারদর। এক সময় যে স্বর্ণ ছিল বিয়েশাদির অপরিহার্য অংশ, এখন তা মধ্যবিত্ত এমনকি নিম্ন-মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে চলে গেছে। দেশের অর্থনৈতিক বাস্তবতায় এ পরিস্থিতি শুধু স্বর্ণপ্রেমীদের নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করছে।
