শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

পাক-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪০

শেয়ার করুনঃ
পাক-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কা

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সীমিত আকারের যুদ্ধের স্বাদ পেয়েছে বিশ্ব। হামলা-পাল্টাহামলার মধ্যে অনেকেই দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখছেন। উদ্বেগের বিষয় হচ্ছে- দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। এই অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও তারা সচেতন। এমতাবস্থায় ঘোষণা দিয়ে দুই দেশ যুদ্ধ শুরু করলে সেটি পরমাণু যুদ্ধে রূপ নেয় কিনা সেটিই এখন উদ্বেগের বিষয়। সীমান্তে চরম উত্তেজনার মধ্যে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি সেখানে দুই দেশের পরমাণু অস্ত্রের কথা পরিষ্কার করে উল্লেখ করেছেন। ইমরান খান বলেন, এসব ভেবেই এটি অপরিহার্য যে আমরা নিজেদের মগজ ব্যবহার করেছি ও প্রজ্ঞা দিয়ে কাজ করছি। আমি ভারতকে বলছি- আপনাদের যে অস্ত্র আছে, আমাদেরও সেটি আছে। তা হলে কী আমরা ভুল হিসাব কষতে পারি?

১৯৯৮ সাল থেকে পাক-ভারত পাল্লা দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দুই দেশই তাদের অস্ত্রের মজুদ বাড়াতে কাজ করেছে। যদিও চীন ও ফ্রান্সের মতো দেশগুলোর তুলনায় তাদের মজুদ খুবই কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০১৭ সালের শুরুতে ভারতের ১৩০টি পারমাণবিক অস্ত্র ছিল। আগের বছরে যেখানে ১১০টি ছিল, সেখানে এক বছরের মাথায় কুড়িটি বাড়িয়েছে। ভারতের কাছে পূর্ণাঙ্গ পারমাণবিক ত্রয়ী রয়েছে। অর্থাৎ স্থল, বিমান ও সমুদ্র থেকে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবে। দেশটির ভূমি থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৩ আওতা হচ্ছে দুই হাজার মাইল। রাশিয়ার সঙ্গে মিলে ভারত ক্রজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোস নির্মাণ করেছে, যা ভূমি, আকাশ ও সমুদ্র থেকে নিক্ষেপ করা সম্ভব। ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানকে পারমাণবিক বোমা নিক্ষেপের উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। এ ছাড়া দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ছয় হাজার টনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাবমেরিন রয়েছে, যার নাম আরিহান্ত।

ভারতের তুলনায় পাকিস্তান খুবই ছোট একটি দেশ। তাদের হাতেও কিছুটা ভারী অস্ত্র রয়েছে। কিন্তু ভারতের তুলনায় তাদের সক্ষমতা অত বেশি না। ২০১৭ সালে পাকিস্তানের হাতে ১৪০টি পারমাণবিক অস্ত্র ছিল। এর বছরখানেক আগে যে সংখ্যাটা ছিল ১২০ থেকে ১৩০টির মতো। তবে ভারতের মতো না হলেও পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার ২০০ মাইল। যদিও উন্নয়নের কারণে তাদের হাতে পারমাণবিক অস্ত্রের শক্তিশালী সংস্করণ রয়েছে। তবে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন নেই। কিন্তু ভারতের তুলনায় পাকিস্তানের কাছে অনেক বেশি প্লুটোনিয়াম উৎপাদক চুল্লি রয়েছে। এতে প্রতি বছর গড়ে তারা ২০ করে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে। এ ছাড়া ২০১৭ সালে জাতীয় ব্যয়ের ১৬ শতাংশের বেশি ছিল প্রতিরক্ষা খাতের খরচ। যেখানে ভারত এই খাতে খরচ করে মাত্র ৯ শতাংশ।

আরও

ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্ক-বোমা, শেয়ারবাজারে ধস

ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্ক-বোমা, শেয়ারবাজারে ধস
প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম ক্ষেপণাস্ত্র নির্মাণে জোর দিচ্ছে।কারণ ভারতের বিশাল স্থলবাহিনীর মোকাবেলায় কৌশলগত মিশন হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী এ উদ্যোগ নিয়েছে। ২০১৫ সালের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছিল, এ সময় সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে- বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পারমাণবিক অস্ত্রাগার রয়েছে পাকিস্তানের।প্রতিবেশী দুই দেশই ১৯৬৮ সালের অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেনি। এ চুক্তিতে সই করা দেশগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণে হাত দিতে পারবে না। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ ১৯৬৭ সালের আগে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বছরের পর বছর ধরে প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অবলম্বন করে আসছে ভারত। দেশটি জানিয়েছে, তারা প্রথমে পারমাণবিক হামলা চালাতে যাবে না। কেবল পাল্টা হামলা চালাতেই তারা এই অস্ত্রের ব্যবহার করবে। কিন্তু সম্প্রতি ভারত যেভাবে তাদের অস্ত্রের সম্প্রসারণ ঘটাচ্ছে, তাতে এ মতবাদ থেকে সরে আসার প্রমাণ পাওয়া যাচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ভারত খারনাদ বলেন, কাগজে যা বলা আছে, সেই তুলনায় ভারতীয় মতবাদ ভিন্নভাবে কাজ করতে পারে। অনিশ্চিত পরিস্থিতির ক্ষেত্রে এ অস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে সতর্কতা জারি করা হবে। পাকিস্তান আক্রমণ করলেই ভারত এ অস্ত্র ব্যবহার করতে পারে। অথবা তারা নিক্ষেপ করলে ভারতও একই পথ বেছে নিতে পারে।

কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক নীতিবিষয়ক কর্মসূচির সহপরিরচালক টবি ড্যালটন বলেন, পাকিস্তানের নীতি পূর্ণমাত্রায় নিবৃত্তিমূলক। যার অর্থ হচ্ছে- গত কয়েক দিনে আমরা দেখছি, দেশটি ভারতকে এ ধরনের কর্মসূচি থেকে নিবৃত্ত রাখতে প্রতিযোগিতা করছে। পাক-ভারতের বর্তমান সংঘাত নিরাপত্তা বিশ্লেষকদের মুগ্ধ করেছে। যদিও তা বিপজ্জনক। নয়াদিল্লির দ্য সোসাইটি ফর পলিসি স্টাডিজের সি উদয় ভাস্কর বলেন, নিবৃত্তি (ডেটারেন্স) তত্ত্বের পরীক্ষা ও কাজ করার মতো বাস্তবোচিত সময় হচ্ছে এটি। উদ্বেগ প্রকাশ করে ড্যালটন বলেন, ঘরোয়া রাজনীতির কারণে উত্তেজনা বাড়াতে নেতারা প্রলুব্ধ হতে পারে। যদি সেই সম্ভাবনা ১ শতাংশও হয়, তবে তার পরিণতি হবে খুবই ভয়াবহ।

ইনিউজ ৭১/এম.আর

আরও

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা