প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৮:২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা যখন শুরু হয়েছে, ঠিক তখনই কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপসহ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মিয়ানমারের ভেতরে এ দৃশ্য স্পষ্ট দেখা গেছে।
