তিনি বলেন, যারা জনগণের শাসনে তথা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা আজ সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তারাই আজ নিপীড়িত। ভারতের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, যেখানে গণতন্ত্রের সূতিকাগার, সেখানেও গণতন্ত্র নিপীড়ত।বিএনপি মহাসচিব আরও বলেন, অন্যকে হত্যা করার স্বাধীনতা, কথা বলতে না দেওয়ার স্বাধীনতা, এটাই আজ গণতন্ত্র। আমেরিকার সংস্থাও বলেছে, বাংলাদেশে বহু মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। এটাই আজকের গণতন্ত্রের নমুনা।ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।