
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১:১২

দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় পথচারীসহ ৮ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাট্টাউচনা ও ছাতনী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
