
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ২২:১৪

নানা আয়োজনে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। এবারে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়; জনসমাগম এড়াতে বাদ দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি।রবিবার (২২ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এ সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর সভাপতিত্বে ওয়েবিনার-এ বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত থাকবেন। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ-এর সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দিবেন ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটি ২০২০-এর আহ্বায়ক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।