শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সিলেট-লন্ডন ফ্লাইট প্রধানমন্ত্রীর উপহার: বিমান প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২০, ১৯:১৯

শেয়ার করুনঃ
সিলেট-লন্ডন ফ্লাইট প্রধানমন্ত্রীর উপহার: বিমান প্রতিমন্ত্রী
সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, আকাঙ্খা অবশেষে পূরণ হলো। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট।রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট-লন্ডন ফ্লাইট প্রধানমন্ত্রীর উপহার। তারই নির্দেশেই সিলেট থেকে লন্ডন বিমান চলাচল শুরু হয়েছে। সিলেটবাসী এর সুফল ভোগ করবেন। এখন থেকে সিলেটবাসী আর কষ্ট করে ঢাকায় গিয়ে লন্ডন যেতে হবে না। সিলেট থেকে সরাসরি লন্ডন যাবেন।

মাহবুব আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ বিমানের নামকরণও করেছিল তিনি। তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এগিয়ে যাচ্ছে। তিনি আমাকে বিমানের দায়িত্ব দিয়ে বলেছিলেন বিমানের অনেক বদনাম, অনেক নেতিবাচক সংবাদ পাচ্ছি। আমি আর শুনতে চাই না। তাই দায়িত্ব নেওয়ার পর বিমানে শুদ্ধি অভিযান চালিয়েছি। এরপর বিমান ২০০ কোটি টাকা লাভ করেছে।  

যেহেতু সিলেটের বেশি সংখ্যক মানুষ প্রবাসে বসবাস করে। তাই দেশের সঙ্গে প্রবাসের একটি যোগসূত্র গড়ে তুলতে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর এ যোগসূত্র হিসেবে কাজ করবে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। যেহেতু সিলেট-লন্ডন ফ্লাইটের ৯০ শতাংশ যাত্রী সিলেটের। তাই সিলেটে যাতে বোয়িং-৭৭৭ উঠা-নামা করতে পারে এবং যত শিগগিরই হিথ্রোতে সরাসরি বিমান চলাচল করতে পারে, সে ব্যবস্থাও করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, আমরা রাত-দিন কাজ করে বুয়েটের ২০ জন বিশেষজ্ঞ সিলেটে থেকে এপ্রিলের মধ্যেই আমরা রানওয়ের ক্যাপাসিটি বাড়িয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এপ্রিলের ১ তারিখ যাতে সিলেট থেকে হিথ্রোর উদ্দেশে বিমান উড়াল দেয়। আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। ওসমানী বিমান বন্দরের রানওয়ের শক্তি বাড়িয়েছি। কীভাবে হিথ্রোতে বিমান যাওয়ার ব্যাপারে সহযোগী হয়, সেজন্য ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি)’র প্রতিনিধি দলকে দু’বার ঘুরিয়ে দেখিয়েছি। তাদের মতামত নিয়ে আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে পরবর্তীতে কোনো অভিযোগ না আসে, যে এসব কারণে তারা অনুমতি দিচ্ছেন না।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তিনি বলেন, সিলেট বিমানবন্দরের সড়কের দু’পাশে চা বাগান, মনোরম পরিবেশ। এতো সুন্দর সড়ক পৃথিবীর আর কোথাও নেই। এ সড়ক কখনো ক্ষতিগ্রস্ত হতে দেবেন না। সিলেটের মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসে, তাই চারটি মন্ত্রণালয় দিয়েছেন তিনি।মাহবুব আলী বলেন, আমি আশাবাদী সিলেট বিমানবন্দর হবে যুগের চেয়েও আধুনিক। আর ওসমানী বিমানবন্দরের কর্মকর্তাদের কোনো গাফিলতি পেলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিমান ঘুরে দাঁড়িয়েছে। সিলেট থেকে এখন বিভিন্ন বিমানের ফ্লাইট চলাচল করবে। তাছাড়া সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট শিগগিরই চালু করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, বিমানের সুন্দর সুন্দর নামগুলো প্রধানমন্ত্রীর দেওয়া। তিনি বিমানে যাত্রা করলে সিট থেকে উঠে গিয়ে যাত্রীদের খবর নেন।

তিনি বলেন, সবকিছুর পর বিমানের সীমাবদ্ধতা রয়েছে। এরপরও অত্যাধুনিক বিমান বহরে যুক্ত করে সেবা দিতে বদ্ধ পরিকর। তবে সরকারের পাশাপাশি এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ যাবৎ ৫৩টি দেশের সঙ্গে বিমান চলাচলের চুক্তি হয়েছে। বঙ্গবন্ধুও স্বপ্ন দেখেছিলেন একটি এভিয়েশন হাব হবে।  

আরও

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা
বিশেষ অতিথির বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, সরকারের নির্দেশনায় সপ্তাহে একটি ফ্লাইট সিলেট থেকে ও একটি ফ্লাইট ঢাকা থেকে যাবে। এজন্য কোনো অথরিটি পারসন ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকা নিষেধ। কেউ ঢুকলে এটা রেকর্ড হবে এবং গাফিলতির কারণে ফের সরাসরি বিমান চলাচল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিমান বহরে এ পর্যন্ত ১৩টি অত্যাধুনিক প্লেন যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

এসময় সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযাদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।অনুষ্ঠান শেষে সিলেট-লন্ডন ফ্লাইটের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিরা। এদিন বিজি-০০১ বিমানের ফ্লাইটে সিলেট থেকে ১৮২ জন এবং ঢাকা থেকে আরও ৫৬ জন যাত্রী বিমানে লন্ডন যাবেন বলেও জানিয়েছেন ওসমানী বিমানবন্দেরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।বিমান সূত্র জানায়, বিমানের মোবাইল অ্যাপস, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকিট কেনা যাবে।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

বাজারে প্রচলিত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় প্রায় ২৭ শতাংশে নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভোজ্যতেল, শিশুখাদ্য, গুঁড়া দুধ, পাউরুটি ও কেকসহ ৩৭টি ঝুঁকিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে সাত, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে আট এবং কক্সবাজারে

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার