
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১:৩৩

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ক্লিনিক ও প্রাইভেট চেম্বারের চিকিৎসক ও নার্সদেরকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের সেবা করেন। এটাই সেবার করার সঠিক সময়। কিন্তু হাসপাতাল-ক্লিনিক বন্ধ রেখে চিকিৎসাসেবা দেয়া থেকে নিজেদের বিরত রাখলে পরবর্তী সময়ে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবো না।আজ শুক্রবার দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস মিলনায়তনে এক অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের প্রত্যেকটি সরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট করা হয়েছে। বড় বড় কয়েকটি হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বরাদ্দ করা হয়েছে। যাদের এ ধরনের হাঁচি-কাশি আছে, সন্দেহ হলে এসব হাসপাতালে যাবেন। সব ধরনের চিকিৎসা পাবেন।

আমরা মনে করি, যারা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। এদেশের মানুষকে বিভ্রান্ত করছেন। আমাদের কাজ ব্যাহত করছেন। এই বিষয়টি আমরা মেনে নিতে পারি না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। আপনাদের কাছে আহ্বান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন, এই নির্দেশনা গুলো মেনে চলবেন এবং পজিটিভ নিউজ করবেন।অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।