প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৯:২৭

বর্জ্যের রিসাইক্লিং প্লান্টগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে বরিশালেও আধুনিক রিসাইক্লিং প্লান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার প্রায় ৩০ বছরের পুরোনো ময়লার ভাগাড় স্থানান্তরের লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
