
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৩:৫১

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভাকে নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
