
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৬:৪৮

বাংলাদেশে ১০ জন করোনা রোগী পাওয়া গেছে এমন খবরে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলায়-উপজেলায় বিষয়টি চর্চিত হচ্ছে।এদিকে করোনায় আক্রান্ত ইতালি, জার্মান, বাহারাইন, সৌদি আরব থেকে দলে দলে প্রবাসীরা আসায় এই আতঙ্কে নতুন মাত্রা যোগ হয়েছে।এদিকে আতঙ্কিত জনতার অনেকেই নানা সময় নানা গুজবে কান দিচ্ছেন। করোনা থেকে মুক্তি মিলবে এমন তথ্য পেলেই তা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।এমনই এক গুজবে উৎকন্ঠায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাবাসী। একজন প্রসিদ্ধ পীর সাহেব স্বপ্ন দেখেছেন এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত হবে না, মিলবে মুক্তি।
