
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৬:৩৯

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার। যিনি আমাদের ১৮ হাজার মাখলুকাতের মধ্য হতে একমাত্র শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। একই সঙ্গে তিনি আমাদের মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে এ পৃথিবীতে মর্যাদা সহকারে স্থান দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ।ইসলাম সকল মানুষের সার্বিক জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের সুশীতল ছায়াতলে যে যখনই এসেছে বা আসতে চেয়েছে, তাকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের আলোকে উজ্জীবিত হয়েছেন। ইসলামের একজন খাদেম হয়ে ইসলাম ও মানবতার জন্য যে সকল সেবা প্রদান করেছেন, আমি আমার এ লিখনীতে অতি সংক্ষিপ্ত আকারে এর কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
