আজ ১৭ই মার্চ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এবং জাতীয় শিশু দিবস। এই মহান নেতার জন্মদিনে দেশে আজ জাতীয় শিশু দিবসও পালন করা হবেএছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে আগামী বছরের ১৭ই মার্চ পর্যন্ত সময়কে 'মুজিববর্ষ' হিসেবে ঘোষণা করেছে সরকার। এবং এই মুজিববর্ষে পালন করা হবে বর্ণাঢ্য কর্মসূচি।
স্বাধীন বাংলাদেশের স্থাপিত, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন করবে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশী দূতাবাসসমূহ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিরা হয়েছে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
