সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা দেয়ার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল তালুদার, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতাউর রহমান তালুকদার মিন্টু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জুলিয়া পারভেজ, আনন্দ টিভি'র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন, সাংবাদিক মামুন সরকার, মিজানুর রহমান, আসাদুল ইসলাম আসাদ, খায়রুল খন্দকার, আলমগীর হোসেন, ফরমান সেখ, মুহাই়মিনুল ইসলাম হৃদয়, মাসুদ রানা, মাহমুদুল হাসান, মানিক, নাসির হোসেন প্রমুখ।