
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৭:৩৫

করোনা ভাইরাস নিয়ে মাদারীপুরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জেলায় বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য জেলা সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও ১০০টি বেড প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
