
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৭:২৯
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা মোট ২১০ জনের কারও দেহে করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে ও রোববার (১৫ মার্চ) সকালে ইতালি থেকে ফিরে আসা মোট ২১০ জনের দিনভর জ্বর মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
