
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ৩:১৪
মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রী অপহরনের ২৬ দিন অতিবাহিত হলেও সন্ধ্যান মেলেনি ওই স্কুলছাত্রীর। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামক স্থানে মানববন্ধন করেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মুরশিদা আক্তার(১৭)সে পূর্ববোতলা গ্রামের চাঁন মিয়া হাওলাদারের মেয়ে। হঠাৎ করে মুরশিদা আক্তারের সামান্য জ্বর আসলে তাকে ডাক্তার দেখানোর কথা বলে গত ১৮-০২-২০ইং তারিখে একেই এলাকার মজিদ আকনের ছেলে সাহাবুদ্দিন আকন। এ সযোগে রাস্তা থেকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সাহাবুদ্দিন আকন ওই স্কুলছাত্রীর সম্পর্কে চাচাতো ভাই হয়। এ অপহরনের পর থেকে কোন খোঁজখবর না মেলায় মুরশিদার আক্তারের মা মাহিনুর বেগম বাদী হয়ে ডাসার থানায় গত ০৪-০৩-২০ইং তারিখে একটি অপহরন মামলা দায়ের করেন। কিন্তু থানায় মামলা হলেও এ বিষয় পুলিশ কোন ব্যবস্থা নেননি বলে ভুক্তভোগী পরিবারের জানান। অপহরনের ২৬ দিন অতিবাহিত হলে আজ রবিবার বিকালে ঢাকা-বরিশাল মহা সড়কের কর্নপাড়া নামক স্থানে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরন কারী সাহাবুদ্দিন আকন সহ গংদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী।
এ সময়ভুক্তভোগী স্কুলছাত্রীর মা মাহিনুর বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার মেয়ে মুরশিদাকে ডাক্তার দেখানোর কথা বলে সাহাবুদ্দিন অপহরন করে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান পায়নি। ডাসার থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ এ ব্যাপারে কোন ভুমিকা নেয়নি। আমি আমার মেয়ের সন্ধান পাইনি এবং পুলিশ অপহরন কারী সাহাবুদ্দিন আকনসহ অন্য যে আসামী কাউকে গ্রেফতার করেনি। তারা এ বিষয় কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয় অভিযুক্ত সাহাবুদ্দিন আকনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে এলাকায় পাওয়া যাযনি। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার উপপরিদর্শক (এসআই) মিলন মন্ডল বলেন, এ ঘটনায় একটি অপহরন মামলা হয়েছে এবং আসামী সাহাবুদ্দিন আকনসহ অন্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
