করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইটালিতে। পরিস্থিতি মোকবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর সেই অবস্থার মধ্যে ইটালির ভেনেতো থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শতাধিক বাংলাদেশি।
ওই বাংলাদেশিরা আজ রাতে ইটালি থেকে এয়ারলাইন্সটির শেষ ফ্লাইটে রওনা দেয় বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।ইটালি থেকে আসা ফ্লাইটটি দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।গত ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে।তবে ইটালিয়ান পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দ্রুতই জরুরি অবস্থা তুলে নেয়ার মতো পরিস্থিতি আসবে।তিনি জানিয়েছেন, ১২শ’র বেশি রোগী আক্রান্ত অবস্থা থেকে সুস্থ হয়েছেন।