
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১৮:৪৩
হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার, বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা বিষয়ক সার্বিক কর্ম মূল্যায়ন করে ১০ মার্চ মঙ্গলবার, বরিশাল পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় , পরিদর্শক (নিঃ)
অসীম কুমার সিকদারকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিক ভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন,বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার)।
এ ব্যাপারে ওসি অসীম কুমার সিকদার সাংবাদিকদের জানান, আইন শৃঙ্খলা বিষয়ক যেমন- ইভটিজিং , মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ নানান অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে, পুলিশ সুপার তাকে যে গাইড লাইন দিয়েছেন, তিনি তা পালন করার চেষ্টা করেছেন।
তাছাড়া, পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং দিক নির্দেশনা, তার বর্তমান কর্ম এলাকার সহকর্মীবৃন্দ ও হিজলাবাসির ভালোবাসার কারণে তার এই সফলতা এসেছে। পাশাপাশি তিনি সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
