
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ৩:৫৪
অভিনব কৌশলে প্রতারণা। সুন্দরী নারী দিয়ে তৈরি করা হয় ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারাতে হয় ভুক্তভোগীদের। বরিশালে প্রেমের ফাঁদ ও যৌণ সর্ম্পকের প্রলোভন দেখিয়ে উচ্চবিত্তদের কাছ থেকে মুক্তিপন আদায়কারী চক্রের ১০জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ (১১ মার্চ) বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন নগর বিশেষ শাখার উপ-কমিশনার মোঃ জুলফিকার আলী হয়দার। তিনি বলেন, দুই মাধ্যমে ফাঁদে ফেলে এই প্রতারক চক্র। এর মধ্যে প্রথমত যৌণ সর্ম্পক স্থাপনের প্রলোভন দেখিয়ে ভাড়া ফ্লাটে নিয়ে ঘনিষ্ঠ অবস্থায় চক্রের অপর সদস্যদের দিয়ে ব্লাক মেইল করা। দ্বিতীয়ত: ডিবি পুলিশ পরিচয়ে শারীরীক ও মানসিক নির্যাতন চালিয়ে অর্থ আদায় করা।
এদিকে গতকাল এই প্রতারক চক্রের সদস্যরা আটক হওয়ার অনুসন্ধানে বেরিয়ে আসছে আরো নানান তথ্য। এই প্রতারক চক্রের সদস্যরা বিত্তশালীদের টার্গেট করে মোবাইল নম্বর সংগ্রহ করে মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে সখ্যতা গড়ে তোলে। প্রতারক চক্রের নারী সদস্যরা নিজেদের বড় ব্যবসায়ী, কখনো বা স্বামী বিদেশ থাকে বলে নিজেদের অসহায়ত্বের কথা বলেন ভুক্তভোগীদের। আবার যৌন উত্তেজক কথা বলে। বশে আনার জন্য নানা কৌশল অবলম্বন করে। লোভ দেখানো হয় একান্ত আপন করে পাবার। এছাড়া আয়োজন করা হয় ঘরোয়া পার্টির। আমন্ত্রণ জানানো হয় টার্গেট করা ব্যক্তিদের। সেখানে ইয়াবা, ম’দের আসর বসানো হয়। নেশায় মত্ত থাকা পুরুষদের বিবস্ত্র করে ছবি তুলে। এমনকি চক্রের নারী সদস্যরাও বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে জড়িয়ে ধরে। বিছানায় নিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে।
