
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ২১:৩০
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন। এখন ওই বস্তিতে শুধু কালো ধোঁয়া আর কয়লা। ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভাসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাসলাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
