
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ২২:২১

ভোলার বোরহানউদ্দিনে ‘দূযোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে সম্পদ ও জীবণের ঝুঁকি’ শ্লোগানে সারম্ভরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, পৌর কাউন্সিলর সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
