
ক্ষমতার রাজনীতিতে কৌশলের নামে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ-আঁতাত দিয়ে শুরু করে পরবর্তীতে নীতি হিসেবে সাম্প্রদায়িকতাকে গ্রহণ করার ইতিহাস এ উপমহাদেশের রাজনীতিতে বিরল নয়।” বাংলাদেশ কি সে পথেই হাটছে?এজন্য বলা "ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না"।করোনাভাইরাস সারাবিশ্বব্যাপী ছড়িয়েছে।আমাদের দেশও যথেষ্ট সতর্ক ছিলো।সামাজিক যোগাযোগ মাধ্যম,মিডিয়া,জনগনকে সচেতন করে তুলছিল।সরকারও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জনগনকে সচেতন ও পরামর্শ দিয়ে যাচ্ছিল। একটি দেশে ১৮কোটি জনগন সেখানে তিনজন মানুষকে করোনা সনাক্তকরণ করে যে রাষ্ট্রীয় ঢাকঢোল পেটানো হলো।রাষ্ট্রীয় একটি গুরুত্বপুর্ণ অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হলো।যার ফলে দেশের জনগনের মধ্য এক মহা আতংক সৃষ্টি হলো।আর বহিঃবিশ্ব মনে করলো বাংলাদেশে না জানি কি হয়ে গিয়েছে।
বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ কুয়েতের।।সুত্রঃ বিবিসি। বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।যে সকল শ্রমিক ছুটিতে দেশে এসেছে তাদেরকেও ফিরতে নিষেধাজ্ঞা। এটি সোমবার থেকে কার্যকর হয়েছে।। সুত্রঃ বিবিসি "কাতার ও কুয়েত বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায়, গন্তব্য দুটিতে চালানো সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।" করোনাভাইরাস আক্রান্ত বিশ্বের সাতটি দেশে বাংলাদেশ অন্তর্ভুক্ত।। বিমানের ৭৪ ফ্লাইট বাতিল।সুত্রঃ সমকাল। এরফলে এক দিনেই ১৭ হাজার কোটি টাকা হারালো পুঁজিবাজার। "রাজধানীজুড়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট" করোনাভাইরাস প্রতিরোধের নামে মাস্ক ও হ্যন্ড সানিটাইজার নিয়ে চলছে হরিলুট।সিন্ডিকেট করে ৫/১০টাকার জিনিসের দাম নেওয়া হচ্ছে ২০০টাকা।।


১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরে এই সমাবেশের তারিখ চূড়ান্ত হবে। ১৭ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিদের আসার কথা ছিল। এরপর আজ জানা গেল, মোদিসহ তারা কেউ বাংলাদেশ সফরে আসছেন না।ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় রাজধানী ঢাকায় মোদির বাংলাদেশ সফর নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিও উঠেছে। তবে এর মধ্যে ঢাকায় করোনাভাইরাস সংক্রমণের কারণে সেই সফর পিছিয়ে গেল।