
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১৬:৪৮
ভোলার বোরহানউদ্দিনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বক্ততায় তিনি বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতনা। বঙ্গবন্ধুর আদর্শ,দর্শন,সমাজনীতি, অর্থনীতি বুকে ধারণ করে তার সুযোগ্য কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অভীষ্ট লক্ষে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শুধু বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে হবে। তার দর্শন ও আদর্শ সর্ম্পকে জানতে হবে।

কারণ দীর্ঘ একটা সময় এদেশে স্বৈরশাসকরা বঙ্গবন্ধুর নাম মুছে দিতে অনেক অপকৌশল করেছে। । উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যন আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,ওসি ম. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনছার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা প্রমুখ।