শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রবাসীদের দেশে না আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মার্চ ২০২০, ০:৪৯

শেয়ার করুনঃ
প্রবাসীদের দেশে না আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশে করোনাভাইরাসের বিস্তাররোধে প্রবাসীদের এই মুহূর্তে দেশে না আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিদেশ থেকে যারা বাংলাদেশে আসছেন, আমি বলব, এই মুহূর্তে আপনারা দেশে আসবেন না। নিজ নিজ স্থানে থাকুন। সোমবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী এ আহ্বান জানান। তিনি এ কমিটির সভাপতি।

গত রোববার (৮ মার্চ) সরকারের আইইডিসিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন ইতালিফেরত। তৃতীয় জন এদেরই মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

সোমবার দুপুরের প্রতিষ্ঠানটির সংবাদ সম্মেলনে বলা হয়, আরও চারজনের পরীক্ষা হয়েছে। তবে পরীক্ষায় কারোর মধ্যেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে এ পর্যন্ত সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা তিনজনই।

আরও

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ
ওই সংবাদ সম্মেলনের পর করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী বলেন, বিদেশফেরত বিশেষ করে করোনাভাইরাসে বেশি আক্রান্ত ইতালি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো থেকে আসা বাংলাদেশিদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হবে। তাদের পরীক্ষার মাধ্যমে প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে (সংক্রমণরোধে আলাদাভাবে) রাখার ব্যবস্থাও নেয়া হবে।

বিদেশ ফেরত দু’জনের মাধ্যমে সংক্রমিত হওয়ার পরিপ্রেক্ষিতে করোনা প্রতিরোধ করার বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা বাংলাদেশে আসছেন, আমি বলব, এই মুহূর্তে আপনারা দেশে আসবেন না। নিজ নিজ স্থানে থাকুন। এটা আগেও আমরা বলেছি। অ্যাম্বাসেডরদেরও (রাষ্ট্রদূত) আমরা নির্দেশনা দিয়েছি- তাদের জন্য সেফ জোনের ব্যবস্থা করতে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মন্ত্রী বলেন, দেশ থেকে তারা বেশি যাবেন, আমরা সেটাও চাই না। সবাইকে সেল্ফ-কোয়ারেন্টাইনে (স্বেচ্ছায়) থাকার অনুরোধ জানানো হচ্ছে। তিনি বলেন, জেলা পর্যায়ে খবর দেয়া হয়েছে, যারা আসবেন (বিদেশফেরত) সেল্ফ-কোয়ারেন্টাইনে থাকবেন। তার যারা প্রতিবেশী ও আত্মীয়স্বজন- বিষয়টি আমাদের জানাবেন। আমরা তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে দেব।

জাহিদ মালেক বলেন, সচেতনতামূলক কার্যক্রম আমরা আগে থেকেই নিয়েছিলাম। এখন নতুন করে পোস্টার ও ব্যানার তৈরি করা হচ্ছে। আগামী দু’দিনের মধ্যে তা সারাদেশে পৌঁছে দেয়া হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ
দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেও আপাতত স্কুল স্বাভাবিকভাবে চলবে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশের স্কুল ও কলেজগুলোতে হাত ধৌত করার জন্য সরকারিভাবে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান প্রদানের ব্যবস্থা করা হবে। তবে পরিবর্তিত ব্যবস্থায় প্রয়োজন হলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।

খেলাধুলা, ধর্মীয় বা সামাজিক প্রোগ্রাম সীমিত আকারে করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এগুলো না করলেই ভালো– এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ক্যাবল টিভিতে স্থানীয়ভাবে প্রচারণা চালানোরও উদ্যোগ নেয়া হয়েছে।

ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দর্শক সমাগম যেন না হয়, সে বিষয়ে আমরা বলেছি। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম হঠাৎ বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। দাম নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা আমরা নেব।

দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এতে মৃত্যুঝুঁকি ইবোলা ভাইরাসের চাইতে অনেক কম, ৩ শতাংশেরও কম। এটা হবে, আমরা আগেই বুঝতে পেরেছিলাম। আমরা যদি সকলে মিলে কাজ করি, প্রটেকটিভ মেজারগুলো মেনে চলি, পাবলিক গ্যাদারিং পরিহার করি- যেগুলো আমরা বলে আসছি, আশা করি করোনাভাইরাস আমরা প্রতিরোধ করতে পারব। এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারগুলোতেও সতর্কতামূলক বার্তা পৌঁছাতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

আখেরি মোনাজাতে শেষ চরমোনাই বার্ষিক, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

আখেরি মোনাজাতে শেষ চরমোনাই বার্ষিক, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে