শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কঠোর ব্যবস্থা মোদির আগমনে ঝামেলা করলে: স্বরাষ্ট্রমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২০, ০:৫২

শেয়ার করুনঃ
কঠোর ব্যবস্থা মোদির আগমনে ঝামেলা করলে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঝামেলা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তিনি বলেছেন, মোদির আগমনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী দেশে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের রুখতে প্রস্তুত রয়েছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রবিবার নওগাঁর ধামইরহাটে মাদক কারবারিদের আত্মসমপর্ণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শুরু আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাগরিকত্ব প্রমাণে নতুন আইনের বিরোধিতা করায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে টানা চার দিন মুসলিম অধ্যুষিত উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এতে নিহত হয়েছেন মোট ৫৩ জন। আহত দুই শতাধিক। মসজিদ-মাদ্রাসা ভাঙচুর করে হনুমানের পতাকাও উড়িয়ে দেন নাগরিকত্ব আইনের পক্ষে থাকা নরেন্দ মোদির সরকারের সমর্থকরা।এ নিয়ে বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশেও হেফাজত ইসলামসহ সমমনা কয়েকটি ইসলামি দল মোদির আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছেন। তবে সরকার এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। একই সঙ্গে মোদিকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়ার কথাও ঘোষণা দিয়েছে।

ইসলামি দলগুলোর মোদি ঠেকানোর ঘোষণার দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃতিম বন্ধু দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি ছাড়াও আমাদের অন্যান্য বন্ধুদেশের সরকার প্রধানরাও উপস্থিত থাকবেন।’বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি দেশে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হলে কঠোর হাতে সেই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী
এদিন নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে ৫৬ জন চিহ্নিত মাদক কারবারিদের আত্মসমর্পণ করেন। মাদরেক বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী মাদকের কিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদককে রুখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সরকারের সচেতনতা কর্মসূচির ফলে মাদক ব্যবসায়ীরা, চোরাকারবারিরা আজকে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ৮৮ হাজারের ওপরে কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩০ শতাংশ মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী। এতেই বোঝা যায় বর্তমানে দেশে মাদকের ছোবল কতটা। মাদকের এই ভয়াবহতা রুখতে সরকার কাজ করে যাচ্ছে। মাদকের সরবরাহ বন্ধ করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রুখতে মাদককে রুখতেই হবে। এই কাজে আইন-শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সমাজের সকল মহলের মানুষকে এগিয়ে আসতে হবে।’

আত্মসমপর্ণকারী মাদক কারবারিদের স্বাগত জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা আজকে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে আসলেন তাদেরকে স্বাগত জানাই। শুধু আত্মসমর্পণের জন্য আত্মসমর্পণ যেন না হয়। ভবিষ্যতে এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি বিশ্বাস করি।’নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, দেশের মানুষ এখন আর অভুক্ত থাকে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ.কে.এম হাফিজ আক্তার, র‌্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আ. গাফফার প্রমুখ।

আরও

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে